মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

  • সবশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১১৭ জন সংবাদটি দেখেছেন

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের রমজান মাস মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার) শুরু হতে পারে।

প্রতিবেদনে সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার-সংক্রান্ত তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারিকেই আরব দেশগুলোতে রমজানের প্রথম দিন হিসেবে ধারণা করা হচ্ছে।

গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯তম দিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি (শনিবার) রমজানের চাঁদ পর্যবেক্ষণ করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। সে হিসেবে ৭ ফেব্রুয়ারি (রোববার) শাবান মাস শেষ হয়ে ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই প্রতিবেদনে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে এবং ৮ মার্চ (সোমবার) শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ৯ মার্চ (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিজরি ক্যালেন্ডারের প্রতিটি মাসের শুরু ও শেষ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব সম্ভাব্য তারিখ নির্দেশ করলেও রমজান ও ঈদের চূড়ান্ত ঘোষণা সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর রমজান মাস শুরু এবং ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে।

তথ্যসূত্র: জর্ডান নিউজ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com