বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক কোডিং ফেস্ট

চ্যাম্পিয়ন পীরগাছার তানজিমসহ ইউএফটিবির গবেষক দল

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০৩ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগাছা উপজেলার কৃতি সন্তান মো. তানজিম আলম তাসিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় আয়োজিত International Coding Fest 2026-এ “Best Project in AI for Education” বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর গবেষক দল।

পুরস্কারপ্রাপ্ত “Sikkhai” শীর্ষক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) শিক্ষা প্রকল্পের অন্যতম গবেষক মো. তানজিম আলম তাসিন রংপুরের পীরগাছা উপজেলার সুখানপুকুর গ্রামের বাসিন্দা। তার এই আন্তর্জাতিক অর্জনে গর্বিত পীরগাছাবাসীসহ পুরো রংপুর।

গবেষক দলে আরও ছিলেন ইউএফটিবির এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাহসান ইসলাম, ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সৌরভ চন্দ্র দাস এবং এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান।

শুধু একটি পুরস্কারই নয়, সম্মেলনে ইউএফটিবির গবেষক দল মোট চারটি গবেষণাপত্র উপস্থাপন করে এবং চারটিই আন্তর্জাতিকভাবে গৃহীত হয়। এসব গবেষণার মধ্যে ছিল EEG সিগন্যাল ব্যবহার করে নিউরো-সিম্বলিক AI-ভিত্তিক সহায়ক যোগাযোগ ব্যবস্থা, ব্লকচেইন-সমন্বিত নিরাপদ ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং পরিবেশবান্ধব IoT-ভিত্তিক স্মার্ট কৃষি সমাধান। গবেষণাপত্রগুলো আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করেন প্রভাষক সৌরভ চন্দ্র দাস।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোক্তার আলী গবেষক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন এবং বৈশ্বিক একাডেমিক উৎকর্ষতার প্রতিফলন। ভবিষ্যতেও গবেষণা ও উদ্ভাবনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

স্থানীয়দের মতে, পীরগাছার সন্তান তানজিম আলম তাসিনের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি রংপুর এবং বাংলাদেশের তরুণ গবেষকদের জন্যও একটি বড় অনুপ্রেরণা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর গবেষণায় বাংলাদেশের সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়ভাবে তুলে ধরতে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি খাতের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতিকে একটি ইতিবাচক মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com