বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, এখনও সব স্টেশনেই বিপৎসীমার নিচে

  • সবশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮৫ জন সংবাদটি দেখেছেন

টানা বৃষ্টিপাতের প্রভাবে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও জেলার সব পর্যবেক্ষণ কেন্দ্রেই পানির স্তর এখনও বিপৎসীমার নিচে রয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ৯টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকাশিত দৈনিক পানির স্তর বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, সুরমা নদীর সুনামগঞ্জ স্টেশনে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭২ মিটার, যা বিপৎসীমা (৭ দশমিক ৮০ মিটার) থেকে ১ দশমিক ০৮ মিটার নিচে। একই নদীর ছাতক স্টেশনে পানির স্তর ৭ দশমিক ৮৯ মিটার, যা বিপৎসীমা ৮ দশমিক ৭০ মিটার থেকে ৮১ সেন্টিমিটার নিচে রয়েছে।

লাউরেরগড় স্টেশনে পানির স্তর ৬ দশমিক ৪৬ মিটার, যা বিপৎসীমার তুলনায় ১ দশমিক ৫৯ মিটার নিচে। দিরাই স্টেশনে পানির স্তর ৬ দশমিক ২৮ মিটার, যা বিপৎসীমার চেয়ে ৮৫ সেন্টিমিটার নিচে রয়েছে।

তবে জগন্নাথপুর ও সোলামানপুর স্টেশনের সর্বশেষ কিছু তথ্য অসম্পূর্ণ থাকায় ওই দুটি স্টেশনের বিপৎসীমার তুলনামূলক অবস্থান বুলেটিনে উল্লেখ করা হয়নি।

পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার মধ্যে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জে। এছাড়া লাউরেরগড়ে ৭১ মিলিমিটার, ছাতকে ২৯ মিলিমিটার এবং দিরাইয়ে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে পানির স্তর ধীরে ধীরে বাড়লেও জেলার কোথাও নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com