মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

যাদের বন্ধু বানাতে বলেছেন মহানবী (সা.)

  • সবশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১০৮ জন সংবাদটি দেখেছেন

মানুষ সমাজবদ্ধ জীব। পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও বন্ধুত্ব ছাড়া মানুষের জীবন পূর্ণতা পায় না। তবে ইসলাম বন্ধুত্বের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। কারণ একজন মানুষের চরিত্র, চিন্তা-চেতনা ও জীবনযাত্রায় বন্ধুর প্রভাব অত্যন্ত গভীর। তাই মহানবী হজরত মুহাম্মদ (সা.) সৎ, ঈমানদার ও তাকওয়াবান মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করার প্রতি গুরুত্বারোপ করেছেন।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও।” (সুরা তাওবা: ১১৯)

ইসলামে বন্ধুত্ব শুধু সামাজিক সম্পর্ক নয়, বরং একজন মানুষের ঈমান ও চরিত্র গঠনের অন্যতম মাধ্যম। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “মানুষ তার বন্ধুর ধর্মের ওপর প্রতিষ্ঠিত থাকে। তাই তোমরা দেখে নাও, কার সঙ্গে বন্ধুত্ব করছ।” (সুনানে আবু দাউদ: ৪৮৩৩)

সৎ ও অসৎ সঙ্গের প্রভাব বোঝাতে মহানবী (সা.) একটি সুন্দর উপমা দিয়েছেন। তিনি বলেন, “সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ আতর বিক্রেতা ও কামারের হাপরের মতো। আতর বিক্রেতার কাছে গেলে হয় তুমি আতর কিনবে, না হয় তার সুঘ্রাণ পাবে। আর কামারের হাপরের কাছে গেলে হয় তোমার কাপড় পুড়ে যাবে, না হয় দুর্গন্ধে আক্রান্ত হবে।” (সহিহ বোখারি)

হাদিসে আরও এসেছে, “মুমিন ছাড়া অন্য কাউকে ঘনিষ্ঠ সঙ্গী বানিও না এবং তোমার খাবার যেন কেবল তাকওয়াবান মানুষই খায়।” (সুনানে আবু দাউদ: ৪৮৩২)

কোরআনে ঈমানদারদের পারস্পরিক সম্পর্ককে আদর্শ বন্ধুত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, “মুমিন পুরুষ ও মুমিন নারী পরস্পরের বন্ধু। তারা সৎকাজের নির্দেশ দেয়, অসৎকাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে।” (সুরা তাওবা: ৭১)

আরও একটি আয়াতে বলা হয়েছে, “তোমাদের প্রকৃত বন্ধু তো আল্লাহ, তাঁর রাসুল এবং সেই সব মুমিন, যারা নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহর সামনে বিনয়ী থাকে।” (সুরা মায়িদা: ৫৫)

বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ইসলাম বাহ্যিক পরিচয়, সম্পদ বা সামাজিক মর্যাদার চেয়ে ঈমান, আমল ও উত্তম চরিত্রকে বেশি গুরুত্ব দিয়েছে। নামাজি, সত্যবাদী, পরোপকারী, ধৈর্যশীল ও আল্লাহভীরু মানুষের সান্নিধ্য একজন মুসলমানের দুনিয়া ও আখিরাত উভয় জীবনের জন্য কল্যাণকর।

আল্লাহ তাআলা আরও বলেন, “তুমি তাদের সঙ্গেই অবস্থান করো, যারা সকাল-সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে।” (সুরা কাহাফ: ২৮)

ইসলামের শিক্ষা অনুযায়ী, প্রকৃত বন্ধু সেই ব্যক্তি, যিনি আল্লাহর পথে চলতে উৎসাহিত করেন, ভালো কাজে সহযোগিতা করেন এবং অন্যায় থেকে বিরত রাখেন। তাই একজন মুসলমানের উচিত সৎ, চরিত্রবান, আল্লাহভীরু ও কল্যাণকামী মানুষকে বন্ধু হিসেবে বেছে নেওয়া। এমন বন্ধুত্ব দুনিয়ায় শান্তি ও আখিরাতে সফলতার পথ সুগম করে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com