বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে গলাকাটা যুবক উদ্ধার

  • সবশেষ আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০৭ জন সংবাদটি দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশের জঙ্গল থেকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় হৃদয় ইসলাম (২১) নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় রেলওয়ে কারখানার সীমানা প্রাচীরসংলগ্ন রেললাইনের পাশের জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।

হৃদয় ইসলাম সৈয়দপুর উপজেলার চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে। তিনি পেশায় একটি হোটেলের রুটি তৈরির কারিগর।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো সকালে কয়েকজন হাঁটতে বের হয়ে রেললাইনের পাশের ঝোপে হৃদয়কে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে হৃদয়ের পকেটে থাকা একটি কাগজে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে সেখানে আসেন তার শাশুড়ি মিনা বেগম।

তিনি জানান, প্রায় দেড় বছর আগে তার মেয়ের সঙ্গে হৃদয়ের বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। গত শুক্রবার হৃদয় পরিচিত দুই ব্যক্তি মমতাজুল ও জাহাঙ্গীরের সঙ্গে কাজের উদ্দেশ্যে নাটোরে যান। এরপর কীভাবে তিনি সৈয়দপুরে এলেন এবং কারা তাকে এভাবে জখম করেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।

সৈয়দপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাইয়ুল কবির রাজীব জানান, ধারালো অস্ত্র দিয়ে হৃদয়ের গলায় আঘাত করা হয়েছে। এছাড়া তার হাত ও পায়েও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com