মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

  • সবশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮১ জন সংবাদটি দেখেছেন

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত বিএনপি নেতাদের মতে, বক্তব্যের একপর্যায়ে মির্জা ফখরুল দুর্বলতা ও মাথা ঘোরা অনুভব করেন। কণ্ঠ আটকে গেলে তিনি পাশে থাকা নেতাকর্মীদের সহায়তা চান এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বক্তব্য শেষ করেন।

একপর্যায়ে তিনি বলেন, “কিছু হয়নি, আমি ভালো আছি।” এরপর চেয়ারে বসে বক্তব্য শেষ করেন তিনি।

স্থানীয় বিএনপি নেতা মোকলেসুর রহমান বলেন, “মহাসচিব অসুস্থ বোধ করলেও যে দৃঢ়তা নিয়ে বক্তব্য শেষ করেছেন, তা তার নেতৃত্বের উদাহরণ। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com