বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ট্রাম্পের গাজা নিয়ে ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের

  • সবশেষ আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন

গাজায় হামাসকে নিরস্ত্রীকরণসহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা জানিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের।

রোববার (৯ আগস্ট) সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, ‘আমি বিষয়টি পরিষ্কার করতে চাই, ইসরায়েল ১৫ দফার নথিটি প্রত্যাখ্যান করেছে।’

যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’ যুদ্ধ-পরবর্তী গাজা নিয়ে পরিকল্পনাটি বাস্তবায়নে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হামাস পরিকল্পনাটি গ্রহণ করলেও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, সামরিক অভিযান পুনরায় শুরুর পথ বন্ধ করতেই হামাস এ প্রক্রিয়াকে ব্যবহার করছে।

এর আগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের অনুমোদন দেয়। ওই বাহিনীর দায়িত্বের মধ্যে হামাসকে নিরস্ত্র করা এবং গাজার নিয়ন্ত্রণ নেওয়ার বিষয় রয়েছে। পরিকল্পনায় গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে প্রত্যাহারের কথাও বলা হয়েছে।

তবে ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রী নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন, পরিকল্পনার শর্তগুলো ইসরায়েল মানবে না, সেটি যেন তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন।

এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘আমি শুনেছি অনেকে বলছেন, আপনি বিষয়টি বলেননি। তাই আমি আবারও বলছি, ইসরায়েল ১৫ দফার নথিটি প্রত্যাখ্যান করেছে।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। হামাসের নিরস্ত্রীকরণ বলতে ভারী ও হালকা অস্ত্রসহ সব ধরনের অস্ত্রের ‘প্রকৃত ও পূর্ণাঙ্গ’ নিরস্ত্রীকরণ বোঝানো হচ্ছে বলেও জানান তিনি।

নেতানিয়াহু বলেন, পরিকল্পনা নিয়ে নিজেদের আপত্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইসরায়েল। প্রস্তাবের কিছু অংশ ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও কিছু বিষয় গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ইসরায়েল অতীতেও নিজেদের অবস্থানে দৃঢ় থেকেছে এবং এবারও থাকবে। একই সঙ্গে ইসরায়েলি সেনা ও নাগরিকদের বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় দেশটির সামরিক বাহিনী অভিযান অব্যাহত রাখবে।

গাজা ও পশ্চিম তীরের ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজা কিংবা পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা তিনি মেনে নেবেন না।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com