মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০২৬ সালে দুই ঈদে ১১ দিন ছুটি, পূজায় থাকছে ২ দিন

  • সবশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন

আগামী ২০২৬ সালে পবিত্র দুই ঈদে মোট ১১ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ঈদুল ফিতরে ৫ দিন এবং ঈদুল আজহায় ৬ দিন ছুটি নির্ধারিত হয়েছে। এছাড়া শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।

রোববার (৯ নভেম্বর) সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছরের সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে।

আগে ঈদের ছুটি ছিল ৩ দিন, যা বিশেষ নির্বাহী আদেশে ৫ ও ৬ দিনে বাড়ানো হয়। একইভাবে শারদীয় দুর্গাপূজার ছুটিও ১ দিন থেকে বাড়িয়ে ২ দিন করা হয়েছে।

২০২৪ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটি অনুমোদনের সময়ও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে ছুটি কার্যকর হয়, এবং আগামী বছরও সেই ধারাবাহিকতা বজায় থাকছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com