মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

শুটিংয়ের ফাঁকে পড়াশোনা, এসএসসিতে জিপিএ-৪ পেলেন ‘অতিথি’

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭৭ জন সংবাদটি দেখেছেন

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেত্রী ইসরাত অতিথি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ অর্জন করেছেন তিনি।

উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন ইসরাত। তবে নবম শ্রেণি পর্যন্ত তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। ধারাবাহিক নাটকের শুটিংয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।

বোর্ডে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান বিভাগ ছেড়ে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত। অল্প সময়ের মধ্যেই নতুন বিভাগের পড়াশোনার সঙ্গে মানিয়ে নিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। এমনকি টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথম স্থানও অর্জন করেছিলেন তিনি।

তিন বোনের মধ্যে ছোট ইসরাতের এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার। তার মেজ বোন সাফিনা বলেন, ‘ওর ফলাফলে আমরা অনেক খুশি। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও অনেক পরিশ্রম করেছে ও।’

অভিনয়ের পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ ছিল না ইসরাতের জন্য। পরিবারের ভাষ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিং করেছেন তিনি। এমনকি টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে সকাল ১০টায় পরীক্ষায় অংশ নিতে হয়েছিল তাকে।

শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা করতেন ইসরাত। অভিনয় ও পড়াশোনা একসঙ্গে সামলে শেষ পর্যন্ত এসএসসিতে জিপিএ-৪ অর্জন করায় খুশি তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

ফল প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইসরাত অতিথি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে ভালো ফল করায় নতুন করে প্রশংসা কুড়াচ্ছেন ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ‘ফারহানা’খ্যাত ইসরাত অতিথি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com