বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় বাড়ছে তেলের দাম, উদ্বেগ আন্তর্জাতিক বাজারে

  • সবশেষ আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক জাহাজ হামলার ঘটনাকে ঘিরে হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রচেষ্টা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারের কাছাকাছি পৌঁছায়। অক্টোবর মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের মূল্য দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৬১ ডলার। বিশ্লেষকদের মতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে উত্তেজনা শুরুর আগের তুলনায় এই দাম প্রায় ২৪ শতাংশ বেশি।

বাজার বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি চালু হওয়ার বিষয়ে এখনো কিছুটা আশাবাদ থাকলেও আলোচনার অগ্রগতি নিয়ে সংশয় বাড়ছে। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার জানান, আলোচনা যত দীর্ঘ হবে এবং শর্তগুলো যত জটিল হবে, দ্রুত সমাধানের সম্ভাবনা তত কমে যাবে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বাড়ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। তাই প্রণালিটি চালু বা বন্ধ থাকার বিষয়টি সরাসরি আন্তর্জাতিক তেলের বাজারকে প্রভাবিত করে।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে ওমান ও ইরানের মধ্যে চলমান আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। কাতার দ্রুততম সময়ে এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় চালুর পক্ষে অবস্থান নিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আলোচনার ইতিবাচক ফল না এলে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com