বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধার

  • সবশেষ আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন

সিলেট নগরীর রায়নগর এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসার মালিক হাজি আব্দুস সত্তার মিয়া এলাকায় একজন মুরব্বি হিসেবে পরিচিত ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী এবং তাদের গৃহপরিচারিকা।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com