মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

চলন্ত মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল যুবকের

  • সবশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮৬ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও ধারণ করে ব্লগ তৈরির সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে শাওন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালানোর পাশাপাশি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন শাওন। একপর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

পরে স্থানীয় দুই ব্যক্তি তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান জানান, রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত শাওন বগুড়ার মোকামতলা এলাকার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।

চলন্ত মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে ভিডিও ধারণের মতো ঝুঁকিপূর্ণ কাজ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, শাওনের মৃত্যু সেই সতর্কবার্তাই আবার সামনে আনল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com