মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০১ জন সংবাদটি দেখেছেন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবাসিক হলের সিট মেধার ভিত্তিতে বণ্টন, ডাইনিংয়ের খাবারে ভর্তুকি, আবাসন-সংকট নিরসন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের বেরোবি শাখা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও হল প্রভোস্টদের কাছে স্মারকলিপি দেন সংগঠনটির নেতা-কর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়েছে, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আবাসিক পরিবেশ শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনায় সরাসরি প্রভাব ফেলে। আবাসিক হলের সিট বণ্টন, ডাইনিংয়ের খাবারের দাম ও মান, পরিচ্ছন্নতা এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন।

ছাত্রশিবিরের পক্ষ থেকে আবাসিক হলের সিট মেধার ভিত্তিতে বণ্টনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি আবাসন-সংকট নিরসনে এক সিটে একজন শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হল ডাইনিংয়ের খাবারের ব্যয় শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে উল্লেখ করে ডাইনিংয়ের খাবারে ভর্তুকি দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি করা হয়েছে।

হলের ওয়াশরুমসহ বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতা নিয়েও অভিযোগ তুলে আবাসিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়া পড়াশোনার জন্য নিরিবিলি পরিবেশ তৈরিতে ছেলেদের হলগুলোর পাশাপাশি মেয়েদের একমাত্র আবাসিক হল শহীদ ফেলানী হলে রিডিং রুম স্থাপনের দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়নের দাবিও রয়েছে স্মারকলিপিতে।

এ বিষয়ে বেরোবি ছাত্রশিবিরের নেতা ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “দাবিগুলো বাস্তবায়ন করা হলে আবাসিক শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে এবং পড়াশোনার জন্য আরও সুন্দর পরিবেশ তৈরি হবে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত এসব দাবি বাস্তবায়নে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com