মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিএনপি নেতা সালাহউদ্দিনের আশ্বাসে অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান

  • সবশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ জন সংবাদটি দেখেছেন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।

রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকে গিয়ে সালাহউদ্দিন আহমেদ তাঁকে অনশন ভাঙান।

এ সময় সালাহউদ্দিন বলেন, “আগামীকাল (সোমবার) আপিল আবেদন করা হবে এবং কিছু অফিসের সংস্কার করা হবে। এখন তোমার অনশন ভাঙা উচিত।” পরে সহকর্মীরা তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে নিয়ে যান।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন। কারণ হিসেবে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাঁর দল আমজনতার দল যথাযথ শর্তপূরণ করলেও রাজনৈতিক দল নিবন্ধনের তালিকায় নাম না থাকায় এই প্রতিবাদে বসেন।

তার দাবি, “দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সব পর্যায়ে কার্যক্রম চালু থাকা সত্ত্বেও ইসি তদন্তে কার্যক্রম না পাওয়ার অজুহাত দেখিয়েছে।”

অনশন চলাকালে তারেক রহমানের শারীরিক অবনতি ঘটে। পরে তাঁকে স্যালাইন দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারাও তাঁর সঙ্গে কথা বলেন, তবে তিনি তখন অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

অবশেষে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের অনুরোধে রোববার রাতে অনশন ভাঙেন তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com