মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১১ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু

  • সবশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬৯ জন সংবাদটি দেখেছেন
হিলি স্থল বন্দর, দিনাজপুর-সংগৃহীত ছবি
হিলি স্থল বন্দর, দিনাজপুর-সংগৃহীত ছবি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ১১ বছর পর ফল আমদানি শুরু হয়েছে। এতে বন্দরের শ্রমিক, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে ভারতের মালদা থেকে ভাই ভাই এন্টারপ্রাইজের রপ্তানিকৃত আপেলবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। চট্টগ্রামের খাজা আজমির ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান ২৫ টন আপেল আমদানি করেছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, “দীর্ঘদিন পর এক ট্রাক ফল আমদানি হয়েছে। তবে এখনও কোনো আমদানিকারক খালাসের সার্টিফিকেট গ্রহণে আবেদন করেননি। আবেদন পেলেই পরীক্ষণ শেষে দ্রুত সার্টিফিকেট প্রদান করা হবে, এরপর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে পণ্য খালাস করা যাবে।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় পর ফল আমদানি শুরু হওয়ায় বন্দর এলাকায় নতুন করে প্রাণ ফিরে এসেছে। তারা আশা করছেন, নিয়মিতভাবে ফল আমদানি শুরু হলে ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com