বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

নিউইয়র্কের রেস্তোরাঁয় বন্দুক হামলা, বাংলাদেশি নিহত

  • সবশেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় ইউসুফ রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় রাসেল (৩৯) নামে আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৩ আগস্ট) ভোরে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুজনই নোয়াখালী জেলার বাসিন্দা।

নিউইয়র্ক পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, রেস্তোরাঁটির কর্মী রাজুর মাথায় গুলি লাগে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাসেলের পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিল নিয়ে বাগবিতণ্ডার পর গুলি, দাবি কমিউনিটি নেতার

হামলার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ব্রুকলিনে বসবাসরত নোয়াখালী কমিউনিটির নেতা শহিদুল্লাহ কাইসারের দাবি, এক গ্রাহক খাবারের বিল পরিশোধ না করে রেস্তোরাঁ থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলেন।

রাজু ও রাসেল ওই ব্যক্তিকে বিল পরিশোধ করতে বললে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই ব্যক্তি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি করেন তিনি।

ঘটনার পর নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) তদন্ত শুরু করেছে। স্থানীয় সময় রোববার রাত ৯টা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

ছেলের মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি

নিহত ইউসুফ রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বাসিন্দা। প্রায় তিন বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে যান।

তার বাবা মোহাম্মদ উল্লা ও মা লাকি আক্তার ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।

নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিক জানিয়েছেন, বাংলাদেশে থাকা রাজুর স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com