মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

পলাশবাড়ীতে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

  • সবশেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাদীপুর ইউনিয়নে কথিত মাদক ব্যবসায়ী মিলন, তার স্ত্রী ও মেয়ে মিমকে গ্রেপ্তারের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সচেতন এলাকাবাসী।

সোমবার দুপুরে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের রাইস মিল এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, সোমবার দুপুরে মিলনের বাড়িতে দুই ব্যক্তি মাদক কিনতে গেলে এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। এরপর কথিত মাদক ব্যবসায়ী মিলন, তার স্ত্রী ও মেয়ে মিমকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। এতে এলাকার যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে মাদক ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খবর পেয়ে পলাশবাড়ী সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহান, পলাশবাড়ী সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াছা রহমান তাপাদার এবং পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে প্রশাসন ও পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে প্রায় তিন ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com