বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ১৯ তলায় তিন সাপ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬১ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপ দেখা যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে সাপগুলো দেখা যায়। ওই তলাতেই শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের কার্যালয় রয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশের পর করিডোরে প্রথমে দুটি সাপ দেখা যায়। পরে আরও একটি সাপের দেখা মেলে। সাপগুলো করিডোরে ছোটাছুটি করতে থাকলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

এত উঁচু ভবনের ১৯ তলায় কীভাবে সাপ পৌঁছাল, তা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিস্ময় ও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, ভবনের ভেতরের কোনো স্টোরেজে আরও সাপ থাকতে পারে।

১৯ তলায় কর্মরত এক প্রোগ্রাম কর্মকর্তা জানান, করিডোরে সাপের ছোটাছুটি দেখে সবাই ভীত হয়ে পড়েন। তার ধারণা, ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে ডিম পেড়ে থাকতে পারে। সেখান থেকেই সাপগুলো বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

বিষয়টি খতিয়ে দেখতে ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের জানানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com