সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মা হয়েছেন ক্যাটরিনা কাইফ, সালমানের নামে ছড়াল ভুয়া মন্তব্য

  • সবশেষ আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৮ জন সংবাদটি দেখেছেন
সালমান খান ও ক্যাটরিনা কাইফ-সংগৃহীত ছবি
সালমান খান ও ক্যাটরিনা কাইফ-সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার এক পোস্টে তারা জানিয়েছেন, তাদের ঘরে জন্ম নিয়েছে পুত্রসন্তান। খবরটি প্রকাশের পর অভিনন্দনের ঢল নেমেছে বলিউডে।

তবে এই আনন্দঘন সময়েই নতুন বিতর্কের জন্ম দেয় একটি ভুয়া মন্তব্যের স্ক্রিনশট। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দাবি করা হয়, অভিনেতা সালমান খান ভিকি-ক্যাটরিনার পোস্টে মন্তব্য করেছেন— “এই সব ব্যক্তিগত বিষয় নেটমাধ্যমে দেওয়া বন্ধ করো।”

স্ক্রিনশটটি দ্রুত ভাইরাল হলেও পরে বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়। সালমান খান এ ধরনের কোনো মন্তব্য করেননি। বলিউডের ঘনিষ্ঠ সূত্র ভারতের গণমাধ্যমকে নিশ্চিত করেছে, এটি একটি মনগড়া পোস্ট।

এদিকে, ২০২৪ সাল থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছিল। সে সময় তিনি লন্ডনে মায়ের সঙ্গে সময় কাটান এবং অভিনয় থেকে বিরতি নেন। চলতি বছরের সেপ্টেম্বরে এই দম্পতি জানান, তাদের জীবনে নতুন অতিথি আসছে।

শুক্রবার ভিকি কৌশল জানান, তাদের ঘরে পুত্রসন্তানের জন্ম হয়েছে। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে পরিবার জানিয়েছে।

তবে ক্যাটরিনা কবে আবার বড় পর্দায় ফিরবেন, তা এখনো জানা যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com