মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

কৃত্রিম সার সংকট তৈরি করে বাজারে অস্থিরতার চেষ্টা হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • সবশেষ আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন

দেশে পর্যাপ্ত সার মজুত থাকার পরও একটি মহল কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সার নিয়ে গুজব ছড়ানো কিংবা কোনো ধরনের অনিয়মের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলার নিবন্ধিত সার ডিলারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সার সরবরাহ, বিতরণ, মজুত ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জেলায় চাহিদার বিপরীতে সব ধরনের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। তবে একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

সার নিয়ে যেকোনো ধরনের অনিয়ম কিংবা গুজব ছড়ানোর চেষ্টা কঠোরভাবে দমন করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে প্রশাসনকে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরহাদ হোসেন আজাদ অভিযোগ করেন, বিগত সময়ে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া সার ডিলারদের অনেকেই বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন এবং বর্তমানে তাদের অনেকে পলাতক রয়েছেন। ওই ডিলারদের একটি অংশ কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় কর্মকর্তারা জেলার বর্তমান সার মজুত ও বিতরণ ব্যবস্থার তথ্য তুলে ধরেন। তাদের ভাষ্য অনুযায়ী, জেলায় বর্তমানে সারের কোনো ঘাটতি নেই।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নিবন্ধিত সার ডিলার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com