বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

  • সবশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬৬ জন সংবাদটি দেখেছেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকার কথা জানিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিল।

সোমবার (৩১ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

১২৭ কোটি টাকার লেনদেন অনুসন্ধানে দুদক

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সাইফুর রহমান ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ফয়সাল করিম ও তার স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেনসংক্রান্ত একটি অভিযোগ বর্তমানে দুদকের অনুসন্ধানাধীন রয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

আবেদনটি পর্যালোচনা শেষে আদালত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

ফয়সাল বর্তমানে ভারতে আটক

ফয়সাল করিম মাসুদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত। তবে তিনি বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ভারতে কারাবন্দী রয়েছেন।

ফয়সাল ও তার স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেনের অভিযোগের অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো দুর্নীতি বা অর্থপাচারের অভিযোগ প্রমাণিত হিসেবে গণ্য হচ্ছে না।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com