বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

উল্টোপথে মন্ত্রীর পতাকাবাহী গাড়ি, দুই মামলা দিল ট্রাফিক পুলিশ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির চালকের বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। দুই মামলায় মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মন্ত্রী নিজেও গাড়িতে ছিলেন বলে জানা গেছে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, মন্ত্রীর পতাকাবাহী ‘রেঞ্জ রোভার’ গাড়িটি সার্কিট হাউজ রোডে উল্টোপথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক আইন লঙ্ঘন করে গাড়িটি বিপরীত লেনে চলায় কর্তব্যরত পুলিশ সদস্যরা সেটি থামিয়ে দেন।

পরে গাড়িচালক আরিফ হোসেনের বিরুদ্ধে বিপরীত লেনে গাড়ি চালানো এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গাড়িতেই ছিলেন মন্ত্রী

ঘটনার সময় গাড়ির ভেতরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি।

সার্জেন্ট সিফাত গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রীর গাড়িটি লেন লঙ্ঘন করে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। তখন দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা গাড়িটি আটক করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়িটির বিরুদ্ধে মামলা দেওয়া হয়।’

‘এমন ঘটনা কাম্য নয়’

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজে আইন মেনে যানজটের মধ্যেও ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে সচিবালয়ে যাতায়াত করছেন। সেখানে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ির উল্টোপথে যাওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং কাম্য নয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা করার ঘটনা এটিই প্রথম। অতীতে যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টোপথে চলার খবর গণমাধ্যমে এলেও এভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার নজির তাদের জানা নেই।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com