বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ফেনীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে একটি কাভার্ড ভ্যান মহাসড়কে বিকল হয়ে পড়ে। পরে সেটি সরিয়ে নিতে চালক ও হেলপার একটি লং ভেহিকেলের সহায়তায় কাজ করছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস এসে কাভার্ড ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক, হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক। আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস, কাভার্ড ভ্যান ও লং ভেহিকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com