মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সৈয়দপুরে পুকুরে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গ্রেনেড, নিষ্ক্রিয় করতে র‍্যাবের অভিযান

  • সবশেষ আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ জন সংবাদটি দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করা একটি গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। প্রাথমিকভাবে গ্রেনেডটি সক্রিয় বলে ধারণা করা হচ্ছে। সেটি নিরাপদে নিষ্ক্রিয় করতে রংপুর থেকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ডাঙ্গাপাড়ার আশির উদ্দিন শাহের পুকুরে গোসল করতে যান স্থানীয় দুই যুবক তানভির ও আনসারুল। গোসলের সময় তানভিরের পায়ে পানির নিচে শক্ত একটি বস্তুর স্পর্শ লাগে। পরে দুজন মিলে বস্তুটি তুলে দেখতে পান, সেটি দেখতে গ্রেনেডের মতো।

এরপর তারা বস্তুটি পুকুরপাড়ে এনে পলিথিনে মুড়িয়ে রাখেন এবং বিষয়টি সৈয়দপুর থানায় জানান।

‘খেলনা বলে গুরুত্ব দেয়নি পুলিশ’, দাবি স্থানীয়দের

স্থানীয়দের দাবি, গ্রেনেডসদৃশ বস্তুটি উদ্ধারের বিষয়টি থানায় জানানো হলেও প্রথমে সেটিকে খেলনা বলে গুরুত্ব দেওয়া হয়নি। এরপর তারা র‍্যাবকে বিষয়টি জানান।

তবে এ অভিযোগের বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে র‍্যাব-১৩ নীলফামারীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১৩ নীলফামারীর স্কোয়াড কমান্ডার এএসপি এ টি এম তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির।

প্রাথমিক পর্যবেক্ষণে গ্রেনেডটি সক্রিয় বলে ধারণা করা হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে রংপুর থেকে সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

সন্ধ্যায় গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করার কার্যক্রম চালাচ্ছিল বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

প্রাথমিকভাবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গ্রেনেড বলে ধারণা করা হলেও এর সঠিক সময়কাল ও ধরন বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com