সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের

বিসিবি কর্মকর্তাদের বিরুদ্ধে মানসিক টর্চারের অভিযোগ

  • সবশেষ আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৮ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের খেলোয়াড় জাহানারা আলম ১৩ পৃষ্ঠার এক লিখিত অভিযোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কাছে। অভিযোগে তিনি দলের কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের সঙ্গে তার অভিজ্ঞতা, মানসিক চাপ এবং সম্ভাব্য হয়রানির বিষয় তুলে ধরেছেন।

জাহানারা তার চিঠিতে লিখেছেন, “আমাকে মানসিকভাবে (মেন্টালি) টর্চার থেকে বাঁচান দয়া করে স্যার। কিভাবে দল গঠন হবে, কারা অধিনায়ক হবেন, কারা কোচিং স্টাফে থাকবেন তা সম্পূর্ণ বিসিবির দায়িত্ব। আমি শুধু আমার দেশের জন্য পারফর্ম করতে চাই।”

তিনি আরও উল্লেখ করেছেন, দলের কিছু সদস্য তার সঙ্গে মানসিক গেম খেলার চেষ্টা করেছেন। চিঠিতে তার কাছে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বিবরণ ও তারিখ উল্লেখ করা হয়েছে। অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, তৌহিদ মাহমুদ এবং মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং তার ব্যক্তিগত কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেছেন।

জাহানারা লিখেছেন, “৩১ মার্চ রাত ১১:৩০ মিনিটে বাবু ভাই আমাকে ফোন করে বলেন কেকের অর্ডার বাতিল করতে হবে। অথচ পরবর্তীতে সবার জন্মদিন উদযাপিত হয়েছে। তৌহিদ ভাইয়ের অনুমতি ছাড়া মঞ্জু ভাই কোনো কাজ করেন না।”

তিনি তার চিঠিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন, ভবিষ্যতে যদি কোন কঠিন পরিস্থিতি এর কবলে পড়েন, তাহলে বিসিবি তার পাশে দাঁড়াবে। এছাড়া তিনি চেয়েছেন, তার সম্পর্কে কোনো নেতিবাচক তথ্য থাকলে সরাসরি তাকে জিজ্ঞাসা করা হোক।

এ বিষয়ে জানতে চাইলে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, “আমার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট বিভাগে এবং তাদের জানানো। আমি চিঠিটা পাওয়ার পরই ওই বিভাগে পাঠিয়ে দিয়েছি। আমার দায়িত্ব আমি পালন করেছি।”

জাহানারা আলমের এই অভিযোগ দেশব্যাপী নারী ক্রিকেটের পরিবেশ, খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য এবং কর্মকর্তাদের ভূমিকার ওপর প্রশ্ন তুলেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com