রংপুরের পীরগাছায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হামিদুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন দাড়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা হয়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হামিদুল ইসলাম ওই এলাকার আতিয়ার কসাইয়ের ছেলে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে হামিদুল গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।