মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

দীঘি-তথ্যমন্ত্রী প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার নাজিম জয়

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ জন সংবাদটি দেখেছেন

বিনোদন জগতের জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানের প্রশংসা করে বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে চলচ্চিত্রাঙ্গনের গুণীজনদের এক মঞ্চে আনা একটি ইতিবাচক উদ্যোগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি চলচ্চিত্র ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে চলচ্চিত্রের অন্যতম অভিভাবক ও নেপথ্যের কারিগর হিসেবে উল্লেখ করেন।

এদিকে অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের সঙ্গে ছবি তুলতে এগিয়ে গেলে তিনি সৌজন্য বিনিময়ের পর অন্য কাজে চলে যান।

ঘটনাটি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে সামাজিক মাধ্যমে শাহরিয়ার নাজিম জয় লেখেন, যেখানে অনেকেই দীঘির সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহী থাকেন, সেখানে তথ্যমন্ত্রীর মধ্যে এ বিষয়ে বাড়তি উৎসাহ দেখা যায়নি।

জয়ের ভাষ্য, শিল্পীদের বোঝা উচিত যে কাজই তাদের প্রধান পরিচয়। অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে।

তিনি আরও বলেন, অতীতে এমন অনেক অভিজ্ঞতা শিল্পীদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। শিল্পীরা যদি নিজেদের কাজ ও প্রতিভার মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করতে পারেন, তাহলে রাজনৈতিক ব্যক্তিরা নিজেরাই তাদের কাছে আসবেন।

জয় মনে করেন, এ ঘটনাটি চলচ্চিত্রাঙ্গনের জন্য একটি বার্তা বহন করে। তার মতে, সাম্প্রতিক সময়ে সরকারের কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার চলচ্চিত্র-সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিতি ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক দিক। পাশাপাশি কাজের বাইরের আনুষ্ঠানিক ছবি তোলার প্রবণতা থেকেও শিল্পীদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com