মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৮ জন সংবাদটি দেখেছেন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা বাসচালক জুলহাস মিয়া (৪৫) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

রোববার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইনস্পেক্টর ইয়াসিন ইকবাল বলেন, “রাত সোয়া ৩টার দিকে খবর পাই, ভালুকজান বাজারের একটি বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর তল্লাশি চালিয়ে বাসের সিট থেকে এক ব্যক্তির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।”

তিনি আরও বলেন, “মরদেহটি এতটাই পুড়ে গেছে যে চেনা যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, তিনি বাসচালক জুলহাস মিয়া, যিনি সিটে ঘুমিয়ে ছিলেন।”

ওসি মো. রুকনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় বাসটিতে আগুন দেয়।
“অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে,” বলেন তিনি।

নিহত জুলহাস মিয়া ফুলবাড়িয়া উপজেলার স্থানীয় বাসিন্দা। ঘটনার পর তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com