বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

হরমুজ প্রণালিতে দুই জাহাজে ইরানের হামলা

  • সবশেষ আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন

ইরান যুদ্ধ ঘিরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে সেখানে দুটি ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, সে বিষয়ে ‘বড় সিদ্ধান্ত’ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ নৌবাহিনীর একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরে হরমুজ প্রণালিতে একটি ট্যাংকার প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে একই জলপথে আরেকটি জাহাজে হামলার খবর জানানো হয়। ইরান জানিয়েছে, ‘অবৈধভাবে’ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা একটি জাহাজে তারা হামলা চালিয়েছে।

এদিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানো হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সরকারকে ‘ধ্বংস’ করতে বড় ধরনের অভিযান চালানোর বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। আগামী সপ্তাহে পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।ট্রাম্প বলেন, এটি একটি বড় সিদ্ধান্ত। তার পক্ষ থেকে যে কোনো কিছু ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের দুটি হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের উদ্যোগে গঠিত মানবাধিকার বিশেষজ্ঞদের একটি প্যানেল। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই হামলাগুলো যুদ্ধাপরাধের শামিল কি না, তা বিবেচনার মতো ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com