মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

আইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন

  • সবশেষ আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ জন সংবাদটি দেখেছেন

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এসব নিষেধাজ্ঞা কার্যকর হলে আদালটির অর্থায়ন ও দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ছয় থেকে সাত মাসের একটি সময়সীমার পর আইসিসির সঙ্গে অধিকাংশ লেনদেন নিষিদ্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন, শিগগিরই নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের স্বাক্ষর করা নির্বাহী আদেশের আওতায় এক ডজনের বেশি আইসিসি বিচারক ও কৌঁসুলির ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। গত আগস্টে আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে ও জ্যেষ্ঠ ট্রায়াল আইনজীবী আবদুলায়ে সেয়েকেও তালিকায় যুক্ত করা হয়। তাদের ওপর নিষেধাজ্ঞা ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি জাতীয় কর্তৃপক্ষ কোনও মামলায় ব্যবস্থা নিতে না পারলে বা অনিচ্ছুক হলে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে। যুক্তরাষ্ট্র অবশ্য আদালটির সদস্য নয়।

ট্রাম্প প্রশাসনের দাবি, আইসিসি তার এখতিয়ার অতিক্রম করে সদস্য নয়-এমন দেশের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে গাজায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর যুক্তরাষ্ট্র-আইসিসি সম্পর্ক আরও অবনতি হয়।

এদিকে, আফগানিস্তানে মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে কথিত নির্যাতনের অভিযোগে আইসিসির আগের তদন্ত নিয়েও আপত্তি জানিয়েছে ওয়াশিংটন। জুলাইয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আদালটিকে আরও বিচ্ছিন্ন করার উদ্যোগ ঘোষণা করে অন্য দেশগুলোকে আইসিসি থেকে সরে যাওয়ার আহ্বান জানান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com