বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

গ্রাহককে লোহার অ্যাঙ্গেল দিয়ে পেটানোর অভিযোগ, ফিলিং স্টেশন বন্ধ

  • সবশেষ আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ জন সংবাদটি দেখেছেন

জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর নিয়ে বিরোধের জেরে গ্রাহকদের ওপর লোহার অ্যাঙ্গেল দিয়ে হামলার অভিযোগ উঠেছে নীলফামারী ডিমলার মেসার্স আলম ফিলিং স্টেশনের মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় এক কেমিস্টসহ দুই গ্রাহক আহত হয়েছেন। তাদের মধ্যে মাহবুবুর রহমান (২৭) গুরুতর আহত হয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার মেসার্স আলম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিলিং স্টেশনটির কার্যক্রম ও জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেয়।

প্রত্যক্ষদর্শী ও গ্রাহকদের অভিযোগ, রোববার রাতে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণার পর ফিলিং স্টেশনটিতে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। নতুন মূল্য রাত ১২টার পর কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক গ্রাহক তেল নিতে পারেননি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com