মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সরকারি কর্মচারীদের বেতন থেকে কাটা হবে আয়কর, নির্দেশনা জারি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ জন সংবাদটি দেখেছেন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে সোমবার (১০ নভেম্বর) একটি নির্দেশনা জারি করা হয়।

সিজিএ কার্যালয়ের অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখা থেকে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘আয়কর আইন, ২০২৩’ অনুযায়ী চলতি অর্থবছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা বা তার বেশি, নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করেছে। ফলে বেতন বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন করতে হবে।

নির্দেশনায় বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল হতে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এসআর ১২৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে।

দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক, উপজেলা হিসাব কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিটি অর্থ বিভাগে পাঠানো হয়েছে সচিবের মাধ্যমে। এতে বাজেট-১ অনুচ্ছেদে কর্মরত যুগ্ম সচিবের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এই নির্দেশনার সূত্র হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৭ অক্টোবরের আধা-সরকারি চিঠির উল্লেখ রয়েছে।

সেই চিঠিতে সরকারি বেতনভোগীদের উৎসে কর কর্তন বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com