বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বৃদ্ধি, কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিবেদক

ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর দূরপাল্লা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরের ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন হিসাবে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ছে ১৭ পয়সা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানিয়েছে, নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। নতুন হার শুধু ডিজেলচালিত সাধারণ বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। একইভাবে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্যবাহী যানবাহনের ভাড়াও সরকারি হারে নির্ধারিত নয়।

কোন বাসে কত ভাড়া

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সাধারণ বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। ১৭ পয়সা বৃদ্ধির পর তা হবে ২ টাকা ৭০ পয়সা।

মিনিবাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। নতুন হিসাবে তা বেড়ে হবে ২ টাকা ৫৯ পয়সা।

অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে বর্তমানে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। নতুন ভাড়া হবে ২ টাকা ৪০ পয়সা।

বিআরটিএ কর্মকর্তাদের ভাষ্য, ৫২ আসনের বড় বাস এবং ৩০ আসনের মিনিবাস বিবেচনায় নিয়ে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে দূরপাল্লার অনেক বাসে যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য আসনসংখ্যা কমানো হয়। সে ক্ষেত্রে ভাড়ার তারতম্য হতে পারে।

এ ছাড়া বাসভাড়ার সঙ্গে সংশ্লিষ্ট সড়ক ও সেতুর টোল আলাদাভাবে যুক্ত হবে।

ঢাকা-চট্টগ্রামে বাড়তে পারে ৪০ টাকার বেশি

উদাহরণ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার ধরা হলে ৫২ আসনের একটি সাধারণ বাসে যাত্রীপ্রতি ভাড়া প্রায় ৪২ টাকা ৫০ পয়সা বাড়তে পারে।

তবে আসনসংখ্যা কমিয়ে পরিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া আরও বেশি হতে পারে।

দূরপাল্লা ও নগর পরিবহনের কোন রুটে কত ভাড়া হবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বিআরটিএ। এ তালিকা প্রস্তুত করতে দু-এক দিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রজ্ঞাপনের আগেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

সরকারি ভাড়ার নতুন তালিকা প্রকাশের আগেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও ফুলবাড়িয়াসহ বিভিন্ন টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া কিছু বাসে সোমবার থেকেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কোনো কোনো রুটে ১০০ টাকা বা তারও বেশি ভাড়া বাড়ানোর অভিযোগ রয়েছে। ঢাকা-বরিশাল রুটে সাকুরা পরিবহনের বিরুদ্ধে ১০০ টাকা অতিরিক্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অথচ সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী এ রুটে ভাড়া বৃদ্ধির পরিমাণ প্রায় ৩০ টাকার মধ্যে থাকার কথা।

২০ পয়সার প্রস্তাব, সরকার বাড়াল ১৭ পয়সা

বাসভাড়া নির্ধারণের জন্য বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে। সাধারণত জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি পরিবহন পরিচালনার অন্যান্য ব্যয়ও হিসাব করা হয়। তবে এবার অন্যান্য খরচ যুক্ত না করে শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সাধারণ হিসাবে ডিজেলের দাম লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি প্রায় এক পয়সা বাড়ে। এবার ডিজেলের দাম একবারে ২০ টাকা বেড়েছে।

এ কারণে বিআরটিএ প্রথমে কিলোমিটারপ্রতি বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে সড়ক পরিবহন মন্ত্রণালয় তা কমিয়ে ১৭ পয়সা করার সিদ্ধান্ত নেয়।

বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া সমন্বয় নিয়ে বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও অংশ নেন। এর আগে তাঁরা সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে দেখা করে ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছিলেন।

ডিজেল এখন লিটারে ১৩৫ টাকা

সরকার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে। এর আগে দাম ছিল ১১৫ টাকা।

গত এপ্রিলেও ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। সে সময় বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়।

তবে সরকার নির্ধারিত নতুন ভাড়া শুধু ডিজেলচালিত নন-এসি বাস ও মিনিবাসের ক্ষেত্রে কার্যকর হবে। এসি বাস ও পণ্যবাহী যানবাহনের ভাড়া মালিকপক্ষই নির্ধারণ করে থাকে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com