বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশের পদক্ষেপ দেখে সিদ্ধান্ত: স্পিকার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কী ধরনের ব্যবস্থা নেয়, তা পর্যবেক্ষণের পর তাঁর সংসদ সদস্য পদ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে শুধু দল থেকে বহিষ্কারের কারণে তাঁর সংসদ সদস্য পদ যাবে না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে স্পিকার এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুলের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে গত ২২ জুলাই তাঁকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। পরে বিষয়টি স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে দলটি। তবে এখন পর্যন্ত তাঁর সংসদ সদস্য পদ বহাল রয়েছে।

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় রিমান্ডে গাজী নজরুল

এর মধ্যে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন গাজী নজরুল।

গত রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মরিয়মের বাবার করা মামলায় গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলায় গ্রেপ্তারের পর গাজী নজরুলকে রিমান্ডে নেওয়া হয়েছে। এক দিনের রিমান্ড শেষে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

‘দল বহিষ্কার করলে এমপি পদ যায় না’

গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তাঁকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানিয়ে জামায়াতে ইসলামী চিঠি দিয়েছে। তবে কোনো রাজনৈতিক দল তার সংসদ সদস্যকে বহিষ্কার করলেই তাঁর সংসদ সদস্য পদ চলে যায় না।

স্পিকার বলেন, কোনো সংসদ সদস্য নিজে দল থেকে পদত্যাগ করলে কিংবা সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে তাঁর আসন শূন্য হওয়ার সাংবিধানিক বিধান রয়েছে।

গাজী নজরুলের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন পুলিশ কী ব্যবস্থা নেয়, সেটি দেখার অপেক্ষায় আছেন তাঁরা।

পুলিশের পদক্ষেপ দেখার পর প্রয়োজন হলে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে এবং তখন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান স্পিকার। আদালতের মাধ্যমেও এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে উল্লেখ করেন তিনি।

সংবিধানে কী আছে

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য যে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, সেই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।

তবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট রাজনৈতিক দল তাঁকে বহিষ্কার করলে তাঁর আসনের কী হবে, সে বিষয়ে ৭০ অনুচ্ছেদে সরাসরি উল্লেখ নেই।

অন্যদিকে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং পদে থাকার যোগ্যতা ও অযোগ্যতার বিভিন্ন শর্ত উল্লেখ রয়েছে।

এর মধ্যে নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড হলে এবং কারামুক্তির পর পাঁচ বছর অতিবাহিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা পদে থাকার অযোগ্য বিবেচিত হওয়ার বিধান রয়েছে।

একই অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচিত হওয়ার পর কোনো সংসদ সদস্য ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী অযোগ্য হয়েছেন কি না অথবা ৭০ অনুচ্ছেদ অনুসারে তাঁর আসন শূন্য হবে কি না—এ নিয়ে কোনো বিতর্ক দেখা দিলে বিষয়টি শুনানি ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com