সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরের বাজারে

এক সপ্তাহেও দাম বাড়েনি কাঁচা সবজির

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৫১ জন সংবাদটি দেখেছেন

মেহেদি হাসান:  রংপুর সিটি বাজারে গত এক সপ্তাহে কাঁচা সবজির দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। বাজারের ৮০ শতাংশ সবজির দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সবজি ব্যবসায়ীরা।

তাদের দাবি, সবজির যোগান বাড়লেও পরিবহন ব্যয় বৃদ্ধি ও স্থানীয় সিন্ডিকেটের প্রভাবে দাম কমছে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিটি বাজার ঘুরে দেখা যায়— কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০-১২০ টাকা, ফুলকপি, বাঁধাকপি ও বেগুন বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া, পটল ও করলা বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা, টমেটো (কাঁচা/পাকা) বিক্রি হচ্ছে ১৩০-১৬০ টাকা, আদা ও রসুন বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকা, পেপে কেজিপ্রতি ২০ টাকা, কলা হালি ২০ টাকা

এছাড়াও অন্যান্য মৌসুমি সবজির দামেও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। রংপুরের আলির বাজারে আলুর দামে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

শীল আলু ১৬০-১৮০ টাকা (প্রতি ৫ কেজি), কাটিনাল: ৭০-৯০ টাকা (প্রতি ৫ কেজি), ঝাউ: ১৩০-১৭০ টাকা (প্রতি ৫ কেজি), সাদা আলু: ১০০ টাকা (প্রতি ৫ কেজি), পাখি আলু: ১২০ টাকা (প্রতি ৫ কেজি)।

শাকের বাজারেও দাম অপরিবর্তিত রয়েছে- লাল শাক, পুই শাক, পালং শাক, সরিষা শাকসহ অন্যান্য সব শাক ১৫-২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

খুচরা ও পাইকারি দোকানের মধ্যে কিছুটা দামের পার্থক্য থাকলেও সামগ্রিকভাবে বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে।

বাজারের একাধিক বিক্রেতা জানিয়েছেন, “সবজির সরবরাহ ঠিক আছে। তবে জ্বালানি ও পরিবহন খরচ না কমলে দামের তেমন পরিবর্তন আশা করা যাচ্ছে না।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com