মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১১৫৭

  • সবশেষ আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২১ সেপ্টেম্বরের চারজনের মৃত্যুর তথ্য বিলম্বে পাওয়া গেছে। এ ছাড়া মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৭ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া ১১৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জন এবং নিশ্চিত হাম রোগে ১০১ জনের মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসেই এখন পর্যন্ত ৯৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

হাসপাতালে ভর্তি ১ লাখ ৬২ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

ঢাকায় সর্বোচ্চ ছয়জনের মৃত্যু

বিভাগভিত্তিক হিসাবে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৩৮২ জন রোগী শনাক্ত এবং ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা জেলাতেই পাঁচজন মারা গেছেন।

ঢাকার পর সর্বাধিক রোগী শনাক্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগে, ২৩৮ জন। এ বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

টিকাদান কার্যক্রম নিয়ে প্রশ্ন

চলতি বছরের শুরু থেকে দেশে হামের প্রকোপ বাড়তে থাকায় টিকাদান ও রোগ প্রতিরোধ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

জনস্বাস্থ্যবিশেষজ্ঞদের একাংশ এবং জাতিসংঘের একাধিক সংস্থার মূল্যায়ন অনুযায়ী, আগের অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকাদান কার্যক্রমে ঘাটতি বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ। তবে প্রকোপ বৃদ্ধির পেছনে টিকাদানের আওতা, স্বাস্থ্যসেবার প্রাপ্যতা এবং অন্যান্য সম্ভাব্য কারণও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com