মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট: গ্রেপ্তার ৪

  • সবশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র

রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা-পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওসি জাহাঙ্গীর আলমের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন শাহ আলী মাজার এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে তাঁদের ভাঙচুরে অংশ নিতে নেওয়া হয়েছিল।

যেভাবে হামলা ও ভাঙচুর

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় সেখানে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করা হয়।

পরে স্বাস্থ্যকেন্দ্রটির মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়া হয়। এরপর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে শনিবার পর্যন্ত মামলার এজাহারের কপি হাতে পাননি বলে জানিয়েছেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার।

দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল কেন্দ্রটি

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে।

পরবর্তীতে প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল।

স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে সেবাগ্রহীতাদের ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও মায়েদের টিকাদানসহ নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com