বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

রংপুরে অসুস্থ ঈগল উদ্ধার করে অবমুক্ত করলেন স্থানীয় যুবকরা, সাড়া মেলেনি বন বিভাগের

  • সবশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ জন সংবাদটি দেখেছেন

রংপুর নগরীর স্টেশন রোড এলাকার সালেক পাম্প সংলগ্ন শাহজাহান সুপার মার্কেটের ছাদে আটকে থাকা একটি অসুস্থ ঈগল পাখিকে উদ্ধার করে অবমুক্ত করেছেন স্থানীয় কয়েকজন যুবক। এ সময় বন বিভাগের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, মার্কেটের ছাদের ওপর একটি বিলবোর্ডের লোহার রডের মধ্যে আটকে রয়েছে ঈগল পাখিটি। পাখিটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায় আশপাশে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশিক নামের এক যুবক মার্কেটের ছাদে গিয়ে প্রথমে পাখিটিকে আটকে থাকতে দেখেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। সেখান থেকে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।

এরপর বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পাখিটিকে স্যালাইন মিশ্রিত পানি খাওয়ানোর পরামর্শ দেন। তবে ঘটনাস্থলে আসতে পারবেন না বলে জানান বলে দাবি করেন স্থানীয়রা।

ঈগল পাখিটি হিংস্র হওয়ায় শুরুতে কেউ কাছে যেতে সাহস পাননি। পরে কয়েকজন যুবক সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালান। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর তারা পাখিটিকে বিলবোর্ডের রডের ফাঁদ থেকে মুক্ত করেন।

উদ্ধারের পর পাখিটিকে প্রাথমিক সেবা ও পরিচর্যা দেওয়া হয়। কিছুটা সুস্থ হয়ে উঠলে সেটিকে অবমুক্ত করে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, বন্যপ্রাণী উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ ঘটনায় বন বিভাগের তাৎক্ষণিক সাড়া না পাওয়ায় তাদের নিজেদের উদ্যোগেই কাজটি করতে হয়েছে।

এ বিষয়ে রংপুর বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com