বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩

  • সবশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ জন সংবাদটি দেখেছেন
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এবং রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়।

তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে পুলিশের দাবি, হামলাটি সরাসরি সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে চালানো হয়নি এবং ঘটনার সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্কও পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) নাজমুল আলম জানান, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তদন্তে এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় অবস্থিত নিউ গিনি প্রপার্টিজের একটি স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলেন সালমান মুক্তাদির। ঘটনার পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়।

ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, “একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল। এই পুরো অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com