মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ

  • সবশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন
পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন, সড়ক অবরোধ
পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন, সড়ক অবরোধ

গাইবান্ধার পলাশবাড়ীতে কথিত মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার ও আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসিঘাটে সার গোডাউন এলাকায় এ কর্মসূচি পালন করেন বেতকাপা ইউনিয়নের বলরামপুর ও পীরগাছা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বলরামপুর গ্রামের মোন্নাফ মন্ডল মিঠু ও তাঁর স্ত্রী হামিদা বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক কারবার ও ভূমি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

বক্তারা বলেন, এলাকায় মাদক কারবার বন্ধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন। পাশাপাশি অভিযুক্ত দম্পতিকে দ্রুত গ্রেপ্তার করে অভিযোগগুলো তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিলে ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সরকার টুলু, জসিজার রহমান (সঞ্জু), মশিউর রহমান মিঠুন, মিজানুর রহমান, সালাম মিয়া ও নুরমোহাম্মাদ (পিন্স)। এছাড়া স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

তবে মোন্নাফ মন্ডল মিঠু ও হামিদা বেগমের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com