বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ

  • সবশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নামসর্বস্ব ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন, বিতরণ ও উত্তোলনের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে এ মামলা করা হবে।

দুদকের নথি অনুযায়ী, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামের প্রতিষ্ঠানের নামে পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ অনুমোদন ও বিতরণ করা হয় এবং এর বড় একটি অংশ উত্তোলনের পর ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়নি।

দুদক, প্রধান কার্যালয়ের ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারকের ভিত্তিতে করা অনুসন্ধানে সালমান এফ রহমান, তার ছেলে ও আইএফআইসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ব্যাংকটির সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা এবং স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

দুদকের নথিতে বলা হয়েছে, সালমান এফ রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১৪টি প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের যোগ্যতা যথাযথভাবে যাচাই না করে জামানতবিহীন ৭ হাজার ১২৯ কোটি ৩০ লাখ টাকা ঋণ অনুমোদন, বিতরণ ও উত্তোলনপূর্বক আত্মসাৎ এবং মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান করা হয়।

অভিযোগের বিবরণে বলা হয়, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ব্যবসায়িক অস্তিত্ববিহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মনজুর এবং পরিচালক ইশরাত জাহান। আইএফআইসি ব্যাংকের সাবেক ফেডারেশন শাখা, বর্তমানে প্রিন্সিপাল শাখা, প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটির সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, পর্ষদীয় নির্বাহী কমিটি ও পরিচালনা পর্ষদের সদস্যরা পরস্পর যোগসাজশে ঋণ অনুমোদনে অনিয়ম করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে

দুদকের নথি অনুযায়ী, ঋণ অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন এবং ঋণের যথাযথ ব্যবহারসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা ও আইএফআইসি ব্যাংকের সিআরএম পলিসি-২০১৭-এর বিধান অনুসরণ করা হয়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com