বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক জয়ের, চালকের আসনে বাংলাদেশ

  • সবশেষ আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ জন সংবাদটি দেখেছেন
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক জয়ের, চালকের আসনে বাংলাদেশ
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক জয়ের, চালকের আসনে বাংলাদেশ

চা-বিরতির পর ৫৫.৪ ওভারে দলীয় দুইশ স্পর্শ করে বাংলাদেশ। ১৯০ বলে শতক তুলে নেন মাহমুদুল হাসান জয়। টেস্টে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। জর্দান নেইলের বলে চার হাঁকিয়ে কাঙ্ক্ষিত সেঞ্চুরি পান জয়।

২৪ ওভারে বিনা উইকেটে ১০৯ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে বাংলাদেশ। এই সেশনে বাংলাদেশ তুলে আরও ৮৯ রান। হারিয়েছে ৮০ রান করা ওপেনার সাদমানের উইকেট। বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে ফিরেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২১৮ রান।

এর আগে, দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের বোলারদের। টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে মাত্র ১৪ বলে টিকতে পারল আয়ারল্যান্ড। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ২৮৬ রানে।

তাইজুলের পর উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। শেষ ব্যাটার হিসেবে ৩১ রানে আউট হয়েছেন ম্যাকার্থি। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, পেসার হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com