মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

মোহাম্মদপুরে ককটেলসহ আওয়ামী লীগ নেতা আটক

  • সবশেষ আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে দুটি ককটেলসহ ভোলার বোরহানউদ্দিন উপজেলার এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম মো. আব্দুর রহমান (৪৫)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৯ নম্বর দেউলিয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উদ্যান সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আব্দুর রহমান ভোলার চরটিটিয়া গ্রামের মৃত আব্দুল হক মল্লিকের ছেলে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “স্থানীয় জনতার সহায়তায় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল উদ্ধার করা হয়।”

তিনি আরও বলেন, “জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই ব্যক্তি ভোলার বোরহানউদ্দিন উপজেলার একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com