বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

পীরগাছায় নকল সয়াবিন তেল কারখানায় অভিযান, ব্যবসায়ীকে কারাদণ্ড

  • সবশেষ আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল সয়াবিন তেল, খালি বোতল, নকল লেবেল ও তেল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গুয়াবাড়ি ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান (৪০) ওই এলাকার আজিজুর রহমানের ছেলে। তিনি পীরগাছা বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি খুচরা ও পাইকারি মুদিপণ্যের ব্যবসা পরিচালনা করেন।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে নকল সয়াবিন তেল তৈরি ও বাজারজাত করে আসছিলেন মশিউর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন।

অভিযানের সময় বাড়ির নিচতলার তিনটি কক্ষ থেকে আনুমানিক ৫০ থেকে ৬০ কার্টন নকল সয়াবিন তেল, তেল তৈরির কাঁচামাল, খালি বোতল, সরঞ্জাম এবং বিভিন্ন ব্র্যান্ডের নকল লেবেল জব্দ করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দ করা কিছু নকল তেল ও উপকরণ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

তবে অভিযানের সময় প্রশাসনের উপস্থিতিতেই ১০ থেকে ১২ ব্যারেল তেল সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নকল সয়াবিন তেল, তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযুক্তকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তেল সরিয়ে নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “অভিযানের সময় সেখানে অনেক উৎসুক জনতা জড়ো হয়েছিল। তাদের কেউ হয়তো আমাদের অগোচরে কিছু তেল নিয়ে যেতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com