ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক অপসারণের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে হলটি আবারও ‘শেখ মুজিবুর রহমান হল’ নামে পরিচিত হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরানোর কার্যক্রম শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করেন শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তিনি দাবি করেন, হল প্রশাসনের উদ্যোগেই নামফলক পরিবর্তনের কাজ চলছে।
তবে এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে তাৎক্ষণিক কোনো মন্তব্য দেননি। তিনি প্রয়োজনীয় তথ্যের জন্য হল অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ওসমান হাদির মৃত্যুর পর একদল শিক্ষার্থী হলটির নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক স্থাপন করেছিলেন। প্রায় ১০ মাস পর সেই নামফলক অপসারণ করে আগের নাম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলো।