মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সহযোগিতা না পেলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: সিইসি

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬১ জন সংবাদটি দেখেছেন

রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে তিনি সতর্ক করে বলেছেন, খেলোয়াড়রা (রাজনৈতিক দলগুলো) সহযোগিতা না করলে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং পুরো নির্বাচনী প্রক্রিয়া বিতর্কিত হয়ে উঠতে পারে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা এখনো পোস্টারে ছেয়ে আছে—এ প্রসঙ্গে সিইসি নাসির উদ্দিন বলেন, “এটি অত্যন্ত অনভিপ্রেত চিত্র। কমিশনের নির্দেশের পরও যদি পোস্টার না সরানো হয়, সেটি আচরণবিধি লঙ্ঘন। তবে দলগুলো যদি নিজেরাই স্বপ্রণোদিত হয়ে পোস্টার সরিয়ে নেয়, সেটিই হবে সবচেয়ে ভদ্র আচরণ।”

তিনি আরও বলেন, “আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।”

নির্বাচন কমিশন বর্তমানে ‘বিশেষ পরিস্থিতিতে’ রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, “একটি বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে নানা ধরনের চাপের মুখে পড়েছে কমিশন। তাই আমরা আগের তুলনায় এখন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কয়েকগুণ বেশি সহযোগিতা প্রত্যাশা করছি।”

সংলাপে সিইসি সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার একটি মসিবত বা বড় বিপদে পরিণত হয়েছে। নির্বাচনী পরিবেশে এটি যেন অস্থিতিশীলতা না তৈরি করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com