মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

আর্জেন্টিনায় ফিরেছেন মেসি, প্রস্তুতি শেষ ম্যাচের জন্য

  • সবশেষ আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬৬ জন সংবাদটি দেখেছেন

যুক্তরাষ্ট্র থেকে পরিবারের সঙ্গে শুক্রবার সকালে নিজ শহর রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি। সেখান থেকে এবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন আর্জেন্টাইন মহাতারকা। সতীর্থদের সঙ্গে অনুশীলন করে প্রস্তুতি নেবেন জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচের জন্য।

আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচটি হবে বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে দুই দশকের বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন ১০ নম্বর জার্সির এই তারকা।

এর আগে শনিবার মনুমেন্টালে বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। তবে মেসিকে ঘিরে দলের মূল আগ্রহ পরের ম্যাচটি নিয়ে, কারণ বেনিনের বিপক্ষেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে তাকে।

জাতীয় দলের এবারের স্কোয়াডে শুরু থেকেই ছিলেন মেসি। তবে কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনার পর তার ম্যাচসংখ্যা নির্ধারণ করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, বেনিনের বিপক্ষে ম্যাচটিতেই খেলবেন মেসি।

এ কারণেই এখনো জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেননি তিনি। খুব শিগগিরই সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। নিজের নামে নামকরণ করা ট্রেনিং কমপ্লেক্সেই দলের সঙ্গে প্রস্তুতি নেবেন মেসি।

মেজর লিগ সকারে এ সপ্তাহে ম্যাচ না থাকায় জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন মেসি। যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তান। মেসির বিদায়ী ম্যাচে পরিবারের সদস্যদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

শনিবারের বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচে মেসি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সর্বশেষ সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসি ৩ তারিখের ম্যাচের পর বুয়েনস আইরেসে আসবেন। তবে তিনি আগে এসে খেলতে চাইলে তাতেও আপত্তি নেই বলে জানান আর্জেন্টাইন কোচ।

জাতীয় দলের হয়ে মেসির এই শেষ ম্যাচকে ঘিরে ইতোমধ্যে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় কীভাবে লেখা হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com