সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পুলিশের হাড়গোড় ভাঙার হুমকি যুবদল নেতার!

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ জন সংবাদটি দেখেছেন

থানার ভেতরেই পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা — এমনকি ‘হাড়গোড় ভেঙে দেওয়ার’ হুমকি যুবদল নেতার! রানীশংকৈল থানায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা।

বুধবার দুপুরে রানীশংকৈল থানায় এই ঘটনার সূত্রপাত হয়। এবিষয়ে ইতোমধ্যেই একাধিক গণমাধ্যমে খবরও প্রকাশ হয়েছে। গনমাধ্যমের খবরে বলা হয়েছে পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতরা স্থানীয় আওয়ামী কর্মী হওয়ায় ক্ষুব্ধ হয়ে থানায় উপস্থিত হন ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা।

থানার ভেতরে গিয়ে তারা ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। অভিযোগ অনুযায়ী, পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিঠু পুলিশকে গালাগাল করে হুমকি দেন— থানার ওসি আরশেদুল হক জানিয়েছেন, শুধু তাকেই নয়, যে অফিসাররা গ্রেপ্তারে অংশ নিয়েছিলেন, তাদেরও হুমকি দেওয়া হয়েছে।

তবে যুবদল নেতা মিঠু অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন— আটকরা তার পরিচিত, ব্যবসায়িক পার্টনার। তিনি শুধু থানায় গিয়ে বিষয়টি জানতে চেয়েছিলেন, কোনো হুমকি দেননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
আপস…

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন— ঘটনার পর পুলিশ নিজেরাই জিডি করেছে। তদন্ত চলছে, প্রয়োজন হলে কোর্টের আদেশ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারে যুবদল নেতার পুলিশের প্রতি হুমকির এমন অভিযোগে জেলাজুড়ে চলছে সমালোচনার ঝড়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com