বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বঙ্গোপসাগরকে শান্তিপূর্ণ ও সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ: মুনীরুজ্জামান

  • সবশেষ আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭৩ জন সংবাদটি দেখেছেন

বঙ্গোপসাগরকে যেকোনো ধরনের বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে দেখতে চায় বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর এক সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

চীন ও ভারতের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমনে এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে জানতে চাইলে মুনীরুজ্জামান বলেন, দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ভারত ও চীন উভয় দেশের সঙ্গেই বাংলাদেশের কৌশলগত সম্পর্ক রয়েছে এবং পারস্পরিক সহযোগিতার সুযোগও বিস্তৃত।

তিনি বলেন, বঙ্গোপসাগর শুধু এ অঞ্চলের নয়, পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দো-প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এ জলসীমার ভৌগোলিক অবস্থান বিশেষ গুরুত্ব বহন করে। তাই সামুদ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা ভারত ও চীন উভয়ের জন্যই প্রয়োজনীয়।

মুনীরুজ্জামান আরও বলেন, বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতে পারে। চীনের ইউনান প্রদেশ থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত সম্ভাব্য স্থলপথ বা করিডোর গড়ে উঠলে আঞ্চলিক বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে।

জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ সংকট মোকাবিলা এবং এর নিরাপত্তাগত প্রভাব সামাল দিতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করছে। পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও বাংলাদেশের উদ্যোগ আঞ্চলিক সহযোগিতাকে শক্তিশালী করতে পারে।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই সংলাপে আঞ্চলিক নিরাপত্তা, ভূ-রাজনীতি, জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক সহযোগিতা এবং অর্থনৈতিক সংযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com