মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • সবশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৮৫ জন সংবাদটি দেখেছেন

নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর শেরপুরের মৃগী নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়ের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাটারাঘাট এলাকা থেকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত জয় কুড়িগ্রামের ওহেদুন্নী ওরফে মাখন মিয়ার ছেলে। তিনি ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মা শাহনাজ পারভীন শেরপুর সদর উপজেলার খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিবারটি শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় বসবাস করত। জয় একসময় হ্যালোডটবিডিনিউজের শিশু সাংবাদিক হিসেবেও কাজ করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জয় এক বন্ধুর সঙ্গে মৃগী নদীর তীরে যান। এ সময় সেখানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি মাদকবিরোধী অভিযান চলছিল। অভিযানে জয়ের বন্ধুকে মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

পরিবারের দাবি, অভিযানের সময় আতঙ্কিত হয়ে জয় দৌড়ে নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুলিশের সহযোগিতা চান। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

রোববার বিকেলে নদীতে তল্লাশি চালানোর একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়ের মরদেহ উদ্ধার করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, ঘটনাস্থলে পুলিশের কোনো অভিযান ছিল না। স্বজনদের আবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক হেলাল উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে একজনকে আটক করা হয়েছিল। তবে অভিযানের সময় কেউ নদীতে ঝাঁপ দিয়েছেন বলে তাদের জানা ছিল না।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com